ও তো আর ফিরবে না রে (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
ও তো আর ফিরবে না রে, ফিরবে না আর, ফিরবে না রে।
ঝড়ের মুখে ভাসল তরী–
কূলে ভিড়বে না রে ।।
কোন্ পাগলে নিল ডেকে,
কাঁদন গেল পিছে রেখে–
ওকে তোর বাহুর বাঁধন ঘিরবে না রে।।
রাগ: খাম্বাজ-বাউল
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ৩০ পৌষ, ১৩২৮
রচনাকাল (খৃষ্টাব্দ): ১৪ জানুয়ারি, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

Leave a Reply