• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এরা সুখের লাগি চাহে প্রেম (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এরা সুখের লাগি চাহে প্রেম (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এরা সুখের লাগি চাহে প্রেম (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
তাই মান অভিমান,
তাই এত হায় হায়।
প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল,
মিছে আর কেন বল।
শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
সখী চলো।
প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।
এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।

রাগ: বিভাস-কীর্তন
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): অগ্রহায়ণ, ১২৯৫
রচনাকাল (খৃষ্টাব্দ): 1888
রচনাস্থান: কলকাতা, দার্জিলিং
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এরা সুখের লাগি চাহে প্রেম (মায়ার খেলা - গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এমন আর কতদিন চলে যাবে রে (পরিশিষ্ট ৩ – রবিচ্ছায়া) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এরে ক্ষমা কোরো সখা (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Comments

  1. Tamim

    July 5, 2026 at 10:34 pm

    এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
    শুধু সুখ চলে যায়।
    এমনি মায়ার ছলনা।
    এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
    তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
    তাই মান অভিমান,
    তাই এত হায় হায়।
    প্রেমে সুখ দুখ ভুলে তবে সুখ পায়।
    সখী চলো, গেল নিশি, স্বপন ফুরাল,
    মিছে আর কেন বল।
    শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তাচল।
    সখী চলো।
    প্রেমের কাহিনী গান, হয়ে গেল অবসান।
    এখন কেহ হাসে, কেহ বসে ফেলে অশ্রুজল।

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑