• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একবার তোরা মা বলিয়া ডাক (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একবার তোরা মা বলিয়া ডাক (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একবার তোরা মা বলিয়া ডাক (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

       একবার তোরা মা বলিয়া ডাক্‌ ,  জগতজনের শ্রবণ জুড়াক,
      হিমাদ্রিপাষাণ কেঁদে গলে যাক— মুখ তুলে আজি চাহো রে ।।
       দাঁড়া দেখি তোরা আত্মপর ভুলি,  হৃদয়ে হৃদয়ে ছুটুক বিজুলি—
       প্রভাতগগনে কোটি শির তুলি  নির্ভয়ে আজি গাহো রে ।।
       বিশ কোটি কন্ঠে মা ব’লে ডাকিলে  রোমাঞ্চ উঠিবে অনন্ত নিখিলে,
       বিশ কোটি ছেলে মায়েরে ঘেরিলে   দশ দিক সুখে হাসিবে ।
       সেদিন প্রভাতে নূতন তপন  নূতন জীবন করিবে বপন
       এ নহে কাহিনী, এ নহে স্বপন— আসিবে সে দিন আসিবে ।।
       আপনার মায়ে মা বলে ডাকিলে,   আপনার ভায়ে হৃদয়ে রাখিলে,
       সব পাপ তাপ দূরে যায় চলে  পুণ্য প্রেমের বাতাসে ।
       সেথায় বিরাজে দেব-আশীর্বাদ— না থাকে কলহ, না থাকে বিষাদ—
       ঘুচে অপমান, জেগে ওঠে প্রাণ— বিমল প্রতিভা বিকাশে ।।

রাগ: কীর্তন
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1292
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: সরলা দেবী, কাঙ্গালীচরণ সেন

একবার তোরা মা বলিয়া ডাক (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:একদিন যারা মেরেছিল তাঁরে গিয়ে (আনুষ্ঠানিক সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এসো প্রাণ ভরণ দৈন্য হরণ হে – লিরিক্স – পুলক বন্দ্যোপাধ্যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑