• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এক সূত্রে বাঁধিয়াছি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এক সূত্রে বাঁধিয়াছি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এক সূত্রে বাঁধিয়াছি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন,
                এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন—
                          বন্দে মাতরম্‌ ।।
                আসুক সহস্র বাধা, বাধুক প্রলয়,
                আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়—
                        বন্দে মাতরম্‌ ।।
                আমরা ডরাইব না ঝটিকা-ঝঞ্ঝায়,
                অযুত তরঙ্গ বক্ষে সহিব-হেলায় ।
                টুটে তো টুটুক এই নশ্বর জীবন,
                তবু না ছিঁড়িবে কভু এ দৃঢ় বন্ধন—
                        বন্দে মাতরম্‌ ।।

রাগ: ঝিঁঝিট
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1286
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879

এক সূত্রে বাঁধিয়াছি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এতক্ষণে বুঝি এলি রে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এই পেটিকা আমার বুকের পাঁজর (শ্যামা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑