• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার বুঝেছি সখা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এবার বুঝেছি সখা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এবার বুঝেছি সখা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

             এবার বুঝেছি সখা,  এ খেলা কেবলই খেলা–
             মানবজীবন লয়ে  এ কেবলই অবহেলা।। 
             তোমারে নহিলে আর  ঘুচিবে না হাহাকার–
             কী দিয়ে ভুলায়ে রাখো,  কী দিয়ে কাটাও বেলা।।
             বৃথা হাসে রবিশশী,  বৃথা আসে দিবানিশি–
             সহসা পরান কাঁদে  শূন্য হেরি দিশি দিশি। 
             তোমারে খুঁজিতে এসে  কী লয়ে রয়েছি শেষে–
             ফিরি গো কিসের লাগি  এ অসীম মহামেলা।।

রাগ: মিশ্র রামকেলী
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1886
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

এবার বুঝেছি সখা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এনেছি মোরা, এনেছি মোরা, রাশি-রাশি শিকার (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এতদিন বুঝি নাই, বুঝেছি ধীরে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑