• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

একি অন্ধকার এ ভারতভূমি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » একি অন্ধকার এ ভারতভূমি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

একি অন্ধকার এ ভারতভূমি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

          একি অন্ধকার এ ভারতভূমি !   
                      বুঝি, পিতা, তারে ছেড়ে গেছ তুমি ।
       প্রতি পলে পলে ডুবে রসাতলে— কে তারে ঊদ্ধার করিবে ।।  
     চারি দিকে চাই, নাহি হেরি গতি।   নাহি যে আশ্রয়, অসহায় অতি ।
       আজি এ আঁধারে বিপদপাথারে  কাহার চরণ ধরিবে ।
     তুমি চাও পিতা, ঘুচাও এ দুখ।  অভাগা দেশেরে হোয়ো না বিমুখ—
       নহিলে আঁধারে বিপদপাথারে কাহার চরণ ধরিবে ।
     দেখো চেয়ে তব সহস্র সন্তান  লাজে নতশির, ভয়ে কম্পমান,
       কাঁদিছে সহিছে শত অপমান— লাজ মান আর থাকে না ।
     হীনতা লয়েছে মাথায় তুলিয়া,  তোমারেও তাই গিয়াছে ভুলিয়া,
       দয়ময় ব’লে আকুলহৃদয়ে  তোমারেও তারা ডাকে না ।
     তুমি চাও পিতা, তুমি চাও চাও।  এ হীনতা-পাপ এ দুঃখ ঘুচাও ।
       ললাটের কলঙ্ক মুছাও মুছাও— নহিলে এ দেশ থাকে না ।
     তুমি যবে ছিলে এ পুণ্যভবনে  কী সৌরভসুধা বহিত পবনে,
       কী আনন্দগান উঠিত গগনে,  কী প্রতিভাজ্যোতি ঝলিত ।
      ভারত-অরণ্যে ঋষিদের গান  অনন্তসদনে করিত প্রয়াণ—
       তোমারে চাহিয়া পুণ্যপথ দিয়া  সকলে মিলিয়া চলিত ।
     আজি কী হয়েছে !  চাও পিতা, চাও। এ তাপ এ পাপ এ দুখ ঘুচাও।
           মোরা তো রয়েছি তোমারি সন্তান
                   যদিও হয়েছি পতিত।।

রাগ: প্রভাতী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1291
রচনাকাল (খৃষ্টাব্দ): 1885
স্বরলিপিকার: সরলা দেবী, ইন্দিরা দেবী

একি অন্ধকার এ ভারতভূমি (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:এই একলা মোদের হাজার মানুষ (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এনেছি মোরা, এনেছি মোরা, রাশি-রাশি শিকার (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑