• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ কি সত্য সকলই সত্য (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » এ কি সত্য সকলই সত্য (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

এ কি সত্য সকলই সত্য (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

               এ কি সত্য সকলই সত্য,   হে আমার চিরভক্ত ।।
               মোর নয়নের বিজুলি-উজল আলো
       যেন   ঈশান কোণের ঝটিকার মতো কালো  এ কি সত্য।
       মোর   মধুর অধর বধূর নবীন অনুরাগ-সম রক্ত
               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।
               অতুল মাধুরী ফুটেছে আমার মাঝে,
       মোর   চরণে চরণে সুধাসঙ্গীত বাজে   এ কি সত্য।
               মোরে না হেরিয়া নিশির শিশির ঝরে,
               প্রভাত-আলোকে পুলক আমারি তরে   এ কি সত্য।
       মোর   তপ্তকপোল-পরশে-অধীর সমীর মদিরমত্ত
               হে আমার চিরভক্ত,   এ কি সত্য।।

রাগ: মিশ্র ঝিঁঝিট-খাম্বাজ
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ১৩ আশ্বিন, ১৩০৪
রচনাকাল (খৃষ্টাব্দ): 1897
রচনাস্থান: পতিসর হইতে কলকাতা যাবার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: রবীন্দ্রনাথ ঠাকুর

এ কি সত্য সকলই সত্য (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি মিছে ঘুরি এ জগতে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:এ কি স্বপ্ন! এ কি মায়া (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑