আয় লো সজনী সবে মিলে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আয় লো সজনি, সবে মিলে!
ঝর ঝর বারিধারা,
মৃদু মৃদু গুরু গুরু গর্জ্জন,
এ বরষা-দিনে,
হাতে হাতে ধরি ধরি
গাব মোরা লতিকাদোলায় দুলে!
ফুটাব যতনে কেতকী কদম্ব অগণন।
মাখাব বরণ ফুলে ফুলে।
পিয়াব নবীন সলিল, পিয়াসিত তরুলতা–
লতিকা বাঁধিব গাছে তুলে।
বনেরে সাজায়ে দিব, গাঁথিব মুকুতাকণা
পল্লবশ্যাম-দুকূলে।
নাচিব, সখি, সবে নবঘন-উৎসবে
বিকচ বকুলতরু-মূলে!
রাগ: মল্লার
তাল: ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী

Leave a Reply