আহা কেমনে বধিল তোরে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
আহা, কেমনে বধিল তোরে!
তুই যে স্নেহের পুতলি, সুকুমার শিশু ওরে!
বড় কি বেজেছে বুকে, বাছা রে,
কোলে আয়, কোলে আয় একবার–
ধূলোতে কেন লুটায়ে, রাখিব বুকে ক’রে!
রাগ: কাফি
তাল: আড়াঠেকা
রচনাকাল (বঙ্গাব্দ): 1289
রচনাকাল (খৃষ্টাব্দ): 1882
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Leave a Reply