• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি তোমারে করিব নিবেদন (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমি তোমারে করিব নিবেদন (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমি তোমারে করিব নিবেদন (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আমি তোমারে করিব নিবেদন
                               আমার হৃদয় প্রাণ মন!

        ক্ষমা করো আমায়,
                             বরণযোগ্য নহি বরাঙ্গনে,
                                  ব্রহ্মচারী ব্রতধারী।

            হায় হায়, নারীরে করেছি ব্যর্থ
                          দীর্ঘকাল জীবনে আমার।
                        ধিক্‌ ধনুঃশর!
                   ধিক্‌ বাহুবল!
             মুহূর্তের অশ্রুবন্যাবেগে
                 ভাসায়ে দিল যে মোর পৌরুষসাধনা।
                   অকৃতার্থ যৌবনের দীর্ঘশ্বাসে
                        বসন্তেরে করিল ব্যাকুল॥
                              —
                 রোদন-ভরা এ বসন্ত
                        কখনো আসে নি বুঝি আগে।
                 মোর বিরহবেদনা রাঙালো
                        কিংশুকরক্তিমরাগে।

রাগ: পিলু
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): ফাল্গুন ১৩৪২
রচনাকাল (খৃষ্টাব্দ): ফেব্রুয়ারি, ১৯৩৬
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমি তো বুঝেছি সব (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি দেখব না (চণ্ডালিকা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑