• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমায় ছ জনায় মিলে মিলে পথ দেখায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমায় ছ জনায় মিলে মিলে পথ দেখায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায় ছজনায় মিলে মিলে পথ দেখায় (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমায়       ছ জনায়        মিলে পথ দেখায় ব’লে   পদে পদে পথ ভুলি হে।
       নানা কথার ছলে   নানান মুনি বলে, সংশয়ে তাই দুলি হে।।
                   তোমার কাছে যাব এই ছিল সাধ,
                   তোমার বাণী শুনে ঘুচাব প্রমাদ,
                   কানের কাছে সবাই করিছে বিবাদ–
                                       শত লোকের শত বুলি হে।। 
                   কাতর প্রাণে আমি তোমায় যখন যাচি 
                   আড়াল ক’রে সবাই দাঁড়ায় কাছাকাছি,
                   ধরণীর ধুলো তাই নিয়ে আছি–
                                      পাই নে চরণধূলি হে।। 
                   শত ভাগ মোর শত দিকে ধায়,
                   আপনা-আপনি বিবাদ বাধায়–
                   কারে সামালিব, একি হল দায়–
                                      একা যে অনেকগুলি হে।। 
                   আমায় এক করো তোমার প্রেমে বেঁধে,
                   এক পথ আমায় দেখাও অবিচ্ছেদে–
                   ধাঁদার মাঝে প’ড়ে কত মরি কেঁদে–
                                       চরণেতে লহো তুলি হে।।

রাগ: ভীমপলশ্রী
তাল: একতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1293
রচনাকাল (খৃষ্টাব্দ): 1887

আমায় ছজনায় মিলে মিলে পথ দেখায় (পূজা ও প্রার্থনা) - লিরিক্স - রবীন্দ্রনাথ ঠাকুর
Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমারেও করো মার্জনা (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমি কারেও বুঝিনে (মায়ার খেলা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑