সরল মনে কতই দুঃখ দিলে – লিরিক্স – মিরাজ আলী
সরল মনে কতই দুঃখ দিলে
আমি দুঃখ পাইয়া তোর লাগিয়া
বুক ভাসাই নয়ন জলে
সহে না সহে না জ্বালা
আমি না করলে প্রেম থাকতাম ভালা গো
আমার দুই নয়নে নদী নালা
তুই বন্ধুয়া বসাইলে
বিশ্বাস করে তুই বন্ধুরে
আমি সব দিয়াছি নদীর পাড়ে রে
বলেছিলে তুই আমারে
ভুলতামনা জীবন গেলে
থাক রে বন্ধু থাকরে সুখে
দুঃখ দিয়া আমার বুকে রে
মিরাজ আলীর মরণ কালে
আসিও সংবাদ পাইলে
.
লিরিক্স – মিরাজ আলী
Leave a Reply