• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার নিকড়িয়া-রসের রসিক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমার নিকড়িয়া-রসের রসিক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নিকড়িয়া-রসের রসিক (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমার নিকড়িয়া-রসের রসিক কানন ঘুরে ঘুরে
নিকড়িয়া বাঁশের বাঁশি বাজায় মোহন সুরে ।
আমার ঘর বলে, ‘তুই কোথায় যাবি, বাইরে গিয়ে সব খোয়াবি !’
আমার প্রাণ বলে, ‘তোর যা আছে সব যাক্‌-না উড়ে পুড়ে ।’
ওগো, যায় যদি তো যাক্‌-না চুকে, সব হারাব হাসিমুখে–
আমি এই চলেছি মরণসুধা নিতে পরান পূরে ।
ওগো, আপন যারা কাছে টানে এ রস তারা কেই বা জানে–
আমার বাঁকা পথের বাঁকা সে যে ডাক দিয়েছে দূরে ।
এবার বাঁকার টানে সোজার বোঝা পড়ুক ভেঙে-চুরে।।


রাগ: অজ্ঞাত
তাল: অজ্ঞাত
রচনাকাল (বঙ্গাব্দ): 1322
রচনাকাল (খৃষ্টাব্দ): 1915

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আপন মন নিয়ে কাঁদিয়ে মরি (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমার প্রাণ যে ব্যাকুল হয়েছে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑