• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা দূর আকাশের নেশায় মাতাল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা দূর আকাশের নেশায় মাতাল (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

           আমরা   দূর আকাশের নেশায় মাতাল ঘরভোলা সব যত–
             বকুলবনের গন্ধে আকুল মউমাছিদের মতো।।
                   সূর্য ওঠার আগে   মন আমাদের জাগে–
             বাতাস থেকে ভোর-বেলাকার সুর ধরি সব কত।।
                       কে দেয় রে হাতছানি
                নীল পাহাড়ের মেঘে মেঘে, আভাস বুঝি জানি।
             পথ যে চলে বেঁকে বেঁকে    অলখ-পানে ডেকে ডেকে
                ধরা যারে যায় না তারি ব্যাকুল খোঁজেই রত।।


রাগ: রামকেলী-ভৈরবী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): 1346
রচনাকাল (খৃষ্টাব্দ): 1939
স্বরলিপিকার: শৈলজারঞ্জন মজুমদার

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি শুভদিনে পিতার ভবনে (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আমরা চিত্র অতি বিচিত্র (নাট্যগীতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑