• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমরা যে শিশু অতি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আমরা যে শিশু অতি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা যে শিশু অতি (পূজা ও প্রার্থনা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

                  আমরা যে শিশু অতি, অতিক্ষুদ্র মন–
                  পদে পদে হয়, পিতা, চরণস্খলন।।
        রুদ্রমুখ কেন তবে              দেখাও মোদের সবে। 
                  কেন হেরি মাঝে মাঝে ভ্রূকুটি ভীষণ।। 
                  ক্ষুদ্র আমাদের ’পরে করিয়ো না রোষ–
                  স্নেহবাক্যে বলো, পিতা, কী করেছি দোষ!
        শতবার লও তুলে,             শতবার পড়ি ভুলে–
                  কী আর করিতে পারে দুর্বল যে জন।। 
                  পৃথ্বীর ধূলিতে, দেব, মোদের ভবন–
                  পৃথ্বীর ধূলিতে অন্ধ মোদের নয়ন। 
        জন্মিয়াছি শিশু হয়ে,           খেলা করি ধূলি লয়ে–
                  মোদের অভয় দাও দুর্বলশরণ।। 
        একবার ভ্রম হলে              আর কি লবে না কোলে,
                  অমনি কি দূরে তুমি করিবে গমন। 
        তা হলে যে আর কভু              উঠিতে নারিব প্রভু,
                  ভূমিতলে চিরদিন রব অচেতন।। 


রাগ: যোগিয়া-রামকেলী
তাল: ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ): 1287
রচনাকাল (খৃষ্টাব্দ): 1879
স্বরলিপিকার: ইন্দিরা দেবী

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আমা-তরে অকারণে (কালমৃগয়া – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আপন মন নিয়ে কাঁদিয়ে মরি (পরিশিষ্ট ১ – নৃত্যনাট্য মায়ার খেলা) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑