• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি বর্ষারাতের শেষে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » রবীন্দ্রসঙ্গীত » আজি বর্ষারাতের শেষে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

আজি বর্ষারাতের শেষে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     আজি   বর্ষারাতের শেষে
সজল মেঘের কোমল কালোয় অরুণ আলো মেশে॥
বেণুবনের মাথায় মাথায়   রঙ লেগেছে পাতায় পাতায়,
রঙের ধারায় হৃদয় হারায়,   কোথা যে যায় ভেসে॥
          এই ঘাসের ঝিলিমিলি,
তার সাথে মোর প্রাণের কাঁপন এক তালে যায় মিলি।
মাটির প্রেমে আলোর রাগে   রক্তে আমার পুলক লাগে–
   বনের সাথে মন যে মাতে,   ওঠে আকুল হেসে॥

রাগ: ভৈরবী
তাল: কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৩ জ্যৈষ্ঠ, ১৩২৯
রচনাকাল (খৃষ্টাব্দ): ৬ জুন, ১৯২২
রচনাস্থান: শান্তিনিকেতন
স্বরলিপিকার: দিনেন্দ্রনাথ ঠাকুর

Category: রবীন্দ্রসঙ্গীত
Previous Post:আজি বরিষনমুখরিত শ্রাবণরাতি (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:আজি বসন্ত জাগ্রত দ্বারে (প্রকৃতি) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑