• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অয়ি বিষাদিনী বীণা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » অয়ি বিষাদিনী বীণা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

অয়ি বিষাদিনী বীণা (জাতীয় সংগীত) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

     অয়ি বিষাদিনী বীণা, আয় সখী,   গা লো সেই-সব পুরানো গান—
       বহুদিনকার লুকানো স্বপনে   ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।।
       হা রে হতবিধি, মনে পড়ে তোর   সেই একদিন ছিল
       আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে  এই বিনোদিনী বীণা করে লয়ে
       যে গান গেয়েছি সে গান শুনিয়া  জগত চমকি উঠিয়াছিল ।।
       আমি অর্জুনেরে— আমি যুধিষ্ঠিরে   করিয়াছি স্তনদান ।
       এই কোলে বসি বাল্মীকি করেছে  পুণ্য রামায়ণ গান ।
               আজ অভাগিনী— আজ অনাথিনী
       ভয়ে ভয়ে ভয়ে লুকায়ে লুকায়ে  নীরবে নীরবে কাঁদি,
       পাছে জননীর রোদন শুনিয়া   একটি সন্তান উঠে রে জাগিয়া !
               কাঁদিতেও কেহ দেয় না বিধি ।।
       হায় রে বিধাতা, জানেনা তাহারা  সে দিন গিয়াছে চলি
       যে দিন মুছিতে বিন্দু-অশ্রুধার  কত-না করিত সন্তান আমার—
               কত-না শোণিত দিত রে ঢালি ।।

রাগ: বাহার
তাল: কাওয়ালি
রচনাকাল (বঙ্গাব্দ): 1285
রচনাকাল (খৃষ্টাব্দ): 1878

Category: ভক্তিগীতি
Previous Post:অহো, কী দুঃসহ স্পর্ধা (চিত্রাঙ্গদা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর
Next Post:অহো আস্পর্ধা এ কী তোদের নরাধম (বাল্মীকিপ্রতিভা – গীতবিতান) – লিরিক্স – রবীন্দ্রনাথ ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑