• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সাধের ঘুমে ঘুম ভাঙে না – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » সাধের ঘুমে ঘুম ভাঙে না – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

সাধের ঘুমে ঘুম ভাঙে না।
ভাল পেয়েছ ভবে কাল বিছানা॥
এই যে সুখের নিশি, জেনেছ কি ভোর হবে না।
তোমার কোলেতে কামনা কান্তা,
তারে ছেড়ে পাশ ফের না॥
আশার চাদর দিয়াছ গায়, মুখ ঢেকে তাই মুখ খুল না।
আছ শীত গ্রীষ্ম সমানভাবে, রজক ঘরে, তায় কাচ না॥
খেয়েছ বিষয়-মদ, সে মদের কি ঘোর ঘোচে না।
আছ দিবানিশি মাতাল হয়ে, ভ্রমেও কালী বল না॥
অতি মূঢ় প্রসাদ রে তুই, ঘুমায়ে আশা পূরে না।
তোর ঘুমে মহাঘুম আসিবে,
ডাকলে আর চেতন পাবে না॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

সাধের ঘুমে ঘুম ভাঙে না।
ভাল পেয়েছ ভবে কাল বিছানা॥
এই যে সুখের নিশি, জেনেছ কি ভোর হবে না।
তোমার কোলেতে কামনা-কান্তা, তারে ছেড়ে পাশ ফের না॥
আশার চাদর দিয়াছ গায়, মুখ ঢেকে তাই মুখ খোল না।
আছ শীত গ্রীষ্ম সমানভাবে, রজক-ঘরে তায় কাচ না॥
খেয়েছ বিষয়-মদ, সে মদের কি ঘোর ঘোচে না।
আছ দিবানিশি মাতাল হয়ে, ভ্রমেও কালীর নাম বল না॥

পাঠান্তর / পাঠভেদ:

সাধের ঘুমে ঘুম ভাঙে না।
ভাল পেয়েছ ভবে কাল-বিছানা॥
এই যে সুখের নিশি, জেনেছ কি ভোর হবে না?
তোমার কোলেতে কামনা-কান্তা, তারে ছেড়ে পাশ ফের না॥
আশার চাদর দিয়াছ গায়, মুখ ঢেকে তাই মুখ খুল না।
আছ শীত গ্রীষ্ম সমানভাবে, রজক-ঘরে তাই কাচ না॥
খেয়েছ বিষয়-মদ, সে মদের কি ঘোর ঘোচে না?
আছ দিবানিশি মাতাল হ’য়ে, ভ্রমেও কালী বল না॥
অতি মূঢ় প্রসাদ রে তুই, ঘুমায়ে আশা পূরে না।
তোর ঘুমে মহা-ঘুম আসিবে, ডাকিলে আর চেতনা পাবে না॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:সময় তো থাকবে না গো মা, কেবল কথা রবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:সাবাস মা দক্ষিণা কালী, ভুবন ভেল্কি লাগিয়ে দিলি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑