• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামা বামা গুণধামা কামান্তক-উরসী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » শ্যামা বামা গুণধামা কামান্তক-উরসী – লিরিক্স – রামপ্রসাদ সেন
বেহাগ – তিওট।

শ্যামা বামা গুণধামা কামান্তক-উরসী।
বিহরে বামা স্মর হরে।
সুরী কি অসুরী, কি নাগী কি পন্নগী কি মানুষী॥
নাসে মুকুতা-ফল বিলোর, পূর্বচন্দ্র কোলে চকোর,
সতত দোলত থোর থোর, মন্দ মন্দ হাসি।
এ কি করে করে করী ধরে রণে পশি,
তনুক্ষীণা সুনবীনা, বস্ত্রহীনা ষোড়শী॥
নীলকমলদল-জিতাস্য, তড়িত জড়িত মধূর হাস্য,
লজ্জিতা কুচকলি অপ্রকাশ্য, ভালে শিশু শশী।
কত ছলা কত কলা, এ প্রবলা চিত্তে বাসি,
রামা নব্যা ভব্যা অব্যাহতগামিনী রূপসী॥
দিতি-সুতচয়, সমর প্রচণ্ড,
সলিলে প্রবেশি।
এটা কেটা চিত্তে যেটা, হরে সেটা দুঃখরাশি,
মম সর্ব গর্ব খর্ব করে, এ কি সর্বনাশী॥
কলয়তি রামপ্রসাদ দাস, ঘোর তিমিরপুঞ্জ নাশ,
হৃদয়-কমলে সতত বাস, শ্যামা দীর্ঘকেশী।
ইহকালে পরকালে, জয়ী কালে তুচ্ছ বাসি,
কথা নিতান্ত, কৃতান্ত শান্ত,
শ্রীকান্ত প্রবেশি॥

পাঠান্তর / পাঠভেদ:

বেহাগ – তেওট

শ্যামা বামা গুণধামা কামান্তক উরসি।
বিহরে বামা স্মরহরে॥
সুরী কি অসুরী, কি নাগী কি পন্নগী কি মানুষী।
নাসে মুকুতা-ফল বিলোর, পূর্ণচন্দ্র কোলে চকোর,
সতত দোলত থোর থোর, মন্দ মন্দ হাসি।
একি করে করী করে ধরে রণে পশি,
তনুক্ষীণা সুনবীনা, বস্ত্রহীনা ষোড়শী।
নীলকমলদল-জিতাস্য, তড়িত জড়িত মধুর হাস্য,
লজ্জিতা কুচকলি অপ্রকাশ্য, ভালে শিশু শশী।
কত ছলা কত কলা, এ প্রবল চিত্তে বাসি,
রামা নব্যা ভব্যা অব্যাহত-গামিনী রূপসী॥
দিতি-সুতচয় সমর প্রচণ্ড, সলিলে প্রবেশি।
এটা কেটা চিত্তে যেটা, হরে সেটা দুঃখরাশি॥
মম সর্ব গর্ব খর্ব করে, এ কি সর্বনাশী॥
কলয়তি রামপ্রসাদ দাস, ঘোর তিমিরপুঞ্জ নাশ,
হৃদয়-কমলে সতত বাস, শ্যামা দীর্ঘকেশী।
ইহকালে পরকালে, জয়ীকালে তুচ্ছবাসি,
কথা নিতান্ত, কৃতান্ত শান্ত, শ্রীকান্ত প্রবেশি॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী বেহাগ। তাল তিওট।

শ্যামা বামা গুণধামা কামান্তক-উরসী।
বিহরে বামা স্মরহরে।
সুরী কি অসুরী কি নাগী কি পন্নগী কি মানুষী॥
নাসে মুকুতাফল বিলোর, পূর্ণচন্দ্র কোলে চকোর,
সতত দোলত থোর থোর মন্দ মন্দ হাঁসি।
একি করে, করি করে ধরে রণে পশি।
তনুক্ষীণা সুনবীনা বস্ত্রহীনা ষোড়শী॥
নীলকমলদল-জাতাস্য, তড়িত জড়িত মধুর হাস্য,
লজ্জিতা কুচ অপ্রকাশ্য, ভালে শিশুশশি।
কত ছলা কত কলা, এ প্রবলা চিত্তে বাসি।
রামা নব্যা ভব্যা অব্যাহতগামিনী রূপসী॥
দিতিসুতচয় সমর চণ্ড সলিলে প্রবেশি।
এটা কেটা চিত্তে যেটা হরে সেটা দুঃখরাশি॥
মম সর্ব গর্ব খর্ব করে একি সর্বনাশি।
কলয়তি রামপ্রসাদ দাস, ঘোর তিমির পুঞ্জনাশ
হৃদয়কমলে সতত বাস, শ্যামা দীর্ঘকেশী॥
ইহকালে পরকালে জয়ীকালে তুচ্ছ বাসি।
কথা নিতান্ত কৃতান্ত শান্ত শ্রীকান্ত প্রবেশি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:শ্যামা বামা কে বিরাজে ভবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:শ্যামা মা উড়াচ্ছে ঘুড়ি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑