• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামা বামা কে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » শ্যামা বামা কে – লিরিক্স – রামপ্রসাদ সেন
ঝিঁঝিট – আড়া।

শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন, শরদ-সুধাকর-মণ্ডল-বদনী রে?
কুন্তল বিগলিত, শোণিত শোভিত
তড়িত জড়িত নবঘন ঝলকে॥
বিপরীত এ কি কাজ, লাজ ছেড়েছে দূরে,
ঐ রথ রথী গজ বাজী বয়ানে পূরে।
মম দল প্রবল, সকল হত বল,
চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী,
ঐ কামরিপু পদে এ কেমন কামিনী।
লঙ্ঘে গগন ধরণীধর সাগর,
ঐ যুবতী চকিতে নয়ন পলকে॥
ভীম ভবার্ণব-তারণ হেতু,
ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু,
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ জননি কালিকে॥

পাঠান্তর / পাঠভেদ:

ঝিঁঝিট – আড়া

শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন, শরদ-সুধা-কর-মণ্ডলবদনী রে॥
কুন্তল বিগলিত, শোণিত শোভিত,
তড়িত জড়িত নবঘন ঝলকে॥
বিপরীত একি কাজ, লাজ ছেড়েছে দূরে,
ঐ রথ রথী গজ বাজী বয়ানে পুরে॥
মম দল প্রবল, সকল হত বল, চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী,
ঐ কামরিপু পদে এ কেমন কামিনী,
লঙ্ঘে গগন ধরণীধর সাগর, ঐ যুবতী চকিতে নয়ন-পলকে॥
ভীম ভবার্ণব-তারণ-হেতু, ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু॥
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ, জননি কালিকে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী ঝিঝিট। তাল আড়া।

শ্যামা বামা কে?
তনু দলিতাঞ্জন শরদ সুধাকর মণ্ডল বদনী
কুণ্ডল বিগলিত, শোণিত শোভিত,
তড়িত জড়িত নবঘন ঝলকে।
বিপরীত একি কাজ লাজ ছেড়েছে দূরে।
ঐ রথ রথী গজ বাজি বয়ানে পুরে॥
মম দল প্রবল সকল কৃত হত বল,
চঞ্চল বিকল হৃদয় চমকে॥
প্রচণ্ড প্রতাপরাশি মৃত্যুরূপিণী।
ঐ কাম রিপু পদে এ কেমন কামিনী॥
লঙ্ঘে গগন ধরণীধর সাগর,
ঐ যুবতী চকিতে নয়ন পলকে॥
ভীম-ভবার্ণব-তারণ-হেতু।
ঐ যুগল চরণ তব করিয়াছি সেতু॥
কলয়তি কবি রামপ্রসাদ কবিরঞ্জন,
কুরু কৃপালেশ জননি কালিকে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:শোন রে মন তোরে বলি, ভজ কালী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:শ্যামা বামা কে বিরাজে ভবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑