• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শমন আসার পথ ঘুচেছে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » শমন আসার পথ ঘুচেছে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

শমন আসার পথ ঘুচেছে।
আমার মনের সন্ধ দূরে গেছে॥
ওরে আমার ঘরের নবদ্বারে, চারি শিব চৌকী রয়েছে॥
এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে।
সহস্রদলকমলে শ্রীনাথ, অভয় দিয়ে ব’সে আছে॥
দ্বারে আছে শক্তি বাঁধা চৌকিদারী ভার লয়েছে।
সে শক্তির জোরে চেতন ক’রে
তাইতে প্রাণ নির্ভয়ে আছে॥
মূলাধারে স্বাধিষ্ঠানে কণ্ঠমূলে ভুরুমাঝে
এ চারিস্থানে চারি শিব, নবদ্বারে চৌকি আছে॥
রামপ্রসাদ বলে এই ঘরে, চন্দ্র সূর্য উদয় আছে।
ওরে তমো নাশ করি তারা
হৃদ্মন্দিরে বিরাজিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

শমন আসার পথ ঘুচেছে।
আমার মনের সন্দ দূরে গেছে॥
ওরে আমার ঘরের নবদ্বারে, চারি শিব চৌকি রয়েছে;
এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে।
সহস্রদলকমলে শ্রীনাথ, অভয় দিয়ে ব’সে আছে॥
দ্বারে আছে শক্তি বাঁধা চৌকিদারী ভার লয়েছে।
সে শক্তির জোরে চেতন ক’রে তাইতে প্রাণ নির্ভয়ে আছে।
মূলাধারে স্বাধিষ্ঠানে কণ্ঠমূলে ভুরুমাঝে।
এ চারিস্থানে চারি শিব, নবদ্বারে চৌকি আছে॥
রামপ্রসাদ বলে এই ঘরে, চন্দ্রসূর্য-উদয় আছে।
ওরে তমোনাশ করি তারা হৃদ্মন্দিরে বিরাজিছে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা। তাল একতালা।

সমন আসার পথ ঘুচেছে,
আমার মনের সন্ধ দূরে গেছে।
ওরে আমার ঘরের নবদ্বারে চারি শিব চৌকি
রয়েছে॥
এক খুঁটিতে ঘর রয়েছে, তিন রজ্জুতে বাঁধা আছে
সহস্রদলকমলে শ্রীনাথ অভয় দিয়ে বসে আছে
দ্বারে আছে শক্তি বাঁধা চৌকিদারি ভার লয়েছে।
সে শক্তির জোরে চেতন করে,
তাইতে প্রাণ নির্ভয়ে আছে॥
মূলাধারে স্বাধিষ্ঠানে, কণ্ঠমূলে ভ্রূকমলে,
এই চারিস্থানে চারি শিব নবদ্বারে চৌকি আছে
রামপ্রসাদ বলে ঘরে চন্দ্রসূর্যের উদয় আছে,
তমোনাশ করি তারা হৃদমন্দিরে বিরাজিছে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:শঙ্কর পদতলে, মগনা রিপুদলে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:শমন হে আছি দাঁড়ায়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑