• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

রসনে কালী নাম রট রে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » রসনে কালী নাম রট রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
জংলা – একতালা।

রসনে কালী নাম রট রে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
এ কেবল বাদার্থ মাত্র, খুঁজতেছে ঘট পট রে॥
রসনারে কর বশ, শ্যামা-নামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্রের পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি তব উৎকট রে॥
শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া,
কালী ব’লে কাল কাট রে॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা – একতালা

রসনে, কালী নাম রট রে।
মৃত্যুরূপা নিতান্ত ধরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থমাত্র ঘট পট রে॥
রসনারে কর বশ, শ্যামানামামৃতরস,
তুমি গান কর পান কর, সে পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি উৎকট রে॥
শ্রুতি রাখ সত্ত্বগুণে, দ্বি-অক্ষর কর মনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, কালী বলে কাল কাট রে

পাঠান্তর / পাঠভেদ:

রসনে কালী রট রে॥
মৃত্যুরূপা নিতান্ত ধোরেছে জঠরে॥
কালী যার হৃদে জাগে, তর্ক তার কোথা লাগে,
কেবল বাদার্থ মাত্র ঘট পট রে।
রসনারে কর বশ, শ্যামা-নামামৃতরস,
গান কর পান কর পাত্র বট রে॥
সুধাময় কালীর নাম, কেবল কৈবল্যধাম,
করে জপ না কালীর নাম, কি উৎকট রে।
শ্রুতি রাখ সত্ত্বগুণে, অন্য নাম নাহি শুনে,
প্রসাদ বলে দোহাই দিয়া, শিবে কোঠরে।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:রসনায় কালী কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:শঙ্কর পদতলে, মগনা রিপুদলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑