• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যাও গো জননি, জানি তোরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » যাও গো জননি, জানি তোরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

যাও গো জননি, জানি তোরে।
তারে দাও দ্বিগুণ সাজা মা, যে তোর খোসামদি করে॥
মা মা ব’লে পাছু পাছু যে জন স্তুতি-ভক্তি করে।
দুঃখে শোকে দগ্ধে তারে দাখিল করিস্ যমের ঘরে॥
ঘরে কারে পাওয়া যায়, ক্ষীণ আলে বারি ধায়,
যে জন হয় শক্ত, তার ত্রিকাল মুক্ত, জোর-জবরে।
চোকে আঙুল না দিলে পর,
দেখবি না মা বিচার ক’রে॥
ও মা হরের আরাধ্য পদ, ভয়ে দিলি মহিষাসুরে।
যে দু-কথা শোনাতে পারে, যে জনা হেতের ধরে,
তার হয়ে আশ্রিত সদা থাকিস্ মা পরাণের ডরে॥
রামপ্রসাদ কৃতার্থ হবে, কৃপাকণা-জোরে।
সাধ রে শ্যামার পদ এ নব ইন্দ্রিয় হরে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:যা রে শমন যা রে ফিরি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:রসনায় কালী কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑