• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যশোদা নাচাতো গো মা ব’লে নীলমণি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » যশোদা নাচাতো গো মা ব’লে নীলমণি – লিরিক্স – রামপ্রসাদ সেন
যশোদা নাচাতো গো মা ব’লে নীলমণি;
সে বেশ লুকালে কোথা করালবদনী?
একবার নাচ গো শ্যামা, –
হাসি বাঁশী মিশাইয়ে, মুণ্ডমালা ছেড়ে, বনমালা প’রে,
অসি ছেড়ে বাঁশী লয়ে, আড়-নয়নে চেয়ে চেয়ে,
গজমতি নাসায় দুলুক;
যশোদার সাজানো বেশে, অলকা-আবৃত মুখে,
অষ্ট নায়িকা, অষ্ট সখী হোক;
যেমন ক’রে রাসমণ্ডলে নেচেছিলি,
হৃদি-বৃন্দাবন-মাঝে, ললিত ত্রিভঙ্গ-ঠামে,
চরণে চরণ দিয়ে, গোপীর মন-ভুলানো বেশে,
তেমনি তেমনি তেমনি করে;
(দেখে নয়ন সফল করি) বড় সাধ আছে মনে;
তোর শিব বলরাম হোক, (হেরি নীলিগিরি আর রজতগিরি)
একবার বাজা গো মা – সেই মোহন বেণু,
যে বেণু-রবে ধেনু ফিরাতিস্, যে বেণু-রবে যমুনায় উজান ধরিত;
বাজুক তোর বেণু বলায়ের শিঙে।
শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গো মা;
তা থেইয়া তা থেইয়া, তা তা থেই থেই বাজত নূপুর-ধ্বনি।
শুন্তে পেয়ে, আসতো ধেয়ে ব্রজের রমণী॥ (গো মা)
গগনে বেলা বাড়িত, রাণী ব্যাকুল হইত;
বলে ধর ধর ধর, ধর রে গোপাল, ক্ষীর সর ননী।
এলাইয়ে চাঁচর কেশ রাণী বেঁধে দিত বেণী॥

পাঠান্তর / পাঠভেদ:

যশোদা নাচাতো গো মা বলে নীলমণি;
সে বেশ লুকালে কোথা করালবদনী?
একবার নাচ গো শ্যামা, –
হাসি বাঁশী মিশাইয়ে, মুণ্ডমালা ছেড়ে, বনমালা প’রে,
অসি ছেড়ে বাঁশী লয়ে, আন-নয়নে চেয়ে চেয়ে,
গজমতি নাসায় দুলুক;
যশোদার সাজানো বেশে, অলকা-আবৃত মুখে
অষ্ট নায়িকা, অষ্ট সখী হোক;
যেমন ক’রে রাসমণ্ডলে নেচেছিলি,
হৃদি-বৃন্দাবন-মাঝে, ললিত ত্রিভঙ্গ-ঠামে,
চরণে চরণ দিয়ে, গোপীর মন-ভুলানো বেশে,
তেমনি তেমনি তেমনি করে;
(দেখে নয়ন সফল করি) বড় সাধ আছে মনে;
তোর শিব বলরাম হোক, (হেরি নীলগিরি আর রজতগিরি)
একবার বাজা গো মা – সেই মোহন বেণু,
যে বেণু-রবে ধেনু ফিরাতিস্, যে বেণু-রবে যমুনায় উজান ধরিত;
বাজুক তোর বেণু বলয়ের শিঙে।
শ্রীদামের সঙ্গে নাচিতে ত্রিভঙ্গে গো মা;
তা থেইয়া তা থেইয়া, তা তা থেই থেই বাজত নুপুর-ধ্বনি।
শুনতে পেয়ে, আসতো ধেয়ে ব্রজের রমণী॥ (গো মা)
গগনে বেলা বাড়িত, রাণী ব্যাকুল হইত;
বলে ধন ধর ধর ধর রে গোপাল, ক্ষীর সর ননী।
এলাইয়ে চাঁচর কেশ রাণী বেঁধে দিত বেণী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:যদি ডুবল না ডুবায়ে বা ওরে মন-নেয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:যা রে শমন যা রে ফিরি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑