• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা হওয়া কি মুখের কথা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মা হওয়া কি মুখের কথা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মা হওয়া কি মুখের কথা
(কেবল প্রসব ক’রে হয় না মাতা)
যদি না বুঝে সন্তানের ব্যথা
দশ মাস দশ দিন, যাতনা পেয়েছেন মাতা।
এখন ক্ষুধার বেলা সুধালে না এল পুত্র গেল কোথা॥
সন্তানে কুকর্ম করে, ব’লে সারে পিতা মাতা।
দেখে কাল প্রচণ্ড করে দণ্ড,
তাতে তোমার হয় না ব্যথা॥
দ্বিজ রামপ্রসাদ বলে, এ চরিত্র শিখলে কোথা।
যদি ধর আপন পিতৃধারা, নাম ধরো না জগন্মাতা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মা হওয়া কি মুখের কথা।
(কেবল প্রসব ক’রে হয় না মাতা)
যদি না বুঝে সন্তানের ব্যথা॥
দশমাস দশদিন, যাতনা পেয়েছেন মাতা।
এখন ক্ষুধার বেলা সুধালে না, এল পুত্র গেল কোথা॥
সন্তানে কুকর্ম করে, বলে’ সারে পিতামাতা।
দেখ কাল প্রচণ্ড করে দণ্ড, তাতে তোমার হয়না ব্যথা॥
দ্বিজ রামপ্রসাদে বলে, এ চরিত্র শিখলে কোথা।
যদি ধর আপন পিতৃধারা, নাম ধরো না জগন্মাতা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মা মা ব’লে আর ডাকব না – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মা কত নাচ গো রণে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑