• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মা আমায় ঘূরাবে কত – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মা আমায় ঘূরাবে কত – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মা আমায় ঘূরাবে কত?
কলুর চোক-ঢাকা বলদের মত॥
ভবের গাছে বেঁধে দিয়ে মা, পাক দিতেছ অবিরত।
তুমি কি দোষে করিলে আমায়, ছ’টা কলুর অনুগত॥
মা শব্দ মমতাযুত, কাঁদলে কোলে করে সুত।
দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীত মা,
আমি কি ছাড়া জগত॥
দুর্গা দুর্গা দুর্গা ব’লে, তরে গেল পাপী কত।
একবার খুলে দে চক্ষের ঠুলি দেখি শ্রীপদ মনের মত॥
কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখন ত।
রামপ্রসাদের এই আশা, মা,
অন্তে থাকি পদানত॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মা আমায় ঘুরাবে কত?
কলুর চোকঢাকা বলদের মত॥
ভবের গাছে বেঁধে দিয়ে মা পাক দিতেছ অবিরত।
তুমি কি দোষে করিলে আমায় ছ’টা কলুর অনুগত॥
আশী লক্ষ যোনি ভ্রমি পশুপক্ষী-আদি যত।
তবু গর্ভধারণ নয় নিবারণ যাতনাতে হলেম হত॥
মা শব্দ মমতাযুত, কাঁদলে কোলে করে সুত।
দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা, আমি কি ছাড়া জগত॥
দুর্গা দুর্গা দুর্গা ব’লে, ত’রে গেল পাপী কত।
একবার খুলে দে মা চোকের ঠুলি, হেরি গো তোর অভয় পদ॥
কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনত।
(প্রসাদ যে কুপুত্র তোমার করে রেখ পদানত॥)
রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত॥

পাঠান্তর / পাঠভেদ:

মা আমায় ঘুরাবে কত,
কলুর চোখ-ঢাকা বলদের মত?
ভবের গাছে বেঁধে1 দিয়ে মা, পাক দিতেছ অবিরত।
তুমি কি দোষে করিলে আমায়, ছ’টা কলুর অনুগত॥
মা-শব্দ মমতাযুত, কাঁদলে কোলে করে সুত, –
দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা, আমি কি ছাড়া জগত?
দুর্গা দুর্গা দুর্গা ব’লে, তরে গেল পাপী কত।
একবার খুলে দে মা চোখের ঠুলি, দেখি
শ্রীপদ মনের মত2॥
কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনতো।
রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত3॥

পাঠান্তর / পাঠভেদ:

মা আমায় ঘুরাবে কত,
কলুর চোখ-ঢাকা বলদের মত?
ভবের গাছে বেঁধে দিয়ে মা, পাক দিতেছ অবিরত।
তুমি কি দোষে করিলে আমায়, ছ’টা কলুর অনুগত॥
মা-শব্দ মমতাযুত, কাঁদলে কোলে করে সুত, –
দেখি ব্রহ্মাণ্ডেরই এই রীতি মা, আমি কি ছাড়া জগত?
দুর্গা দুর্গা ব’লে, তরে গেল পাপী কত।
একবার খুলে দে মা চোখের ঠুলি, দেখি শ্রীপদ মনের মত॥
কুপুত্র অনেক হয় মা, কুমাতা নয় কখনতো।
রামপ্রসাদের এই আশা মা, অন্তে থাকি পদানত॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মা আমার অন্তরে আছ – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মা আমি পাপের আসামী – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Comments

  1. Rounak Dutta

    November 13, 2025 at 9:49 am

    Please দাদা আপনি কবিরঞ্জন রামপ্রসাদ সেন এর পদাবলী, শ্রীশ্রী কালী কীর্তন, বিদ্যাসুন্দর, বইগুলি পোস্ট করবেন

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑