• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন ভেবেছ তীর্থে যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন ভেবেছ তীর্থে যাবে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

মন ভেবেছ তীর্থে যাবে।
কালী-পাদপদ্ম-সুধা ত্যজি কূপে প’ড়ে আপন খাবে॥
ভবজরা পাপ রোগ, লীলাচলে নানা ভোগ,
ওরে জ্বরে কাশী সর্বনাশী ত্রিবেণীস্নানে রোগ বাড়াবে॥
কালী নামে মহৌষধি, ভক্তিভাবে পান বিধি,
ওরে গান কর পান কর আত্মারামের আত্মা হবে॥
মৃত্যুঞ্জয়ে উপযুক্ত, সেবায় হবে আশু মুক্ত,
ওরে সকলি সম্ভবে তাঁতে পরমাত্মায় মিশাইবে॥
প্রসাদ বলে মন-ভায়া, ছাড়ি কল্পতরু-ছায়া,
ওরে কাঁটা-বৃক্ষের তলে গিয়ে
মৃত্যুভয়টা কি এড়াবে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

মন ভেবেছ তীর্থে যাবে।
কালী-পাদপদ্ম-সুধা ত্যজি কূপে পড়ে আপন খাবে॥
ভবজরা পাপ রোগ, নীলাচলে নানা ভোগ,
ওরে জ্বরে কাশী সর্বনাশী ত্রিবেণীস্নানে রোগ বাড়াবে
কালীনাম মহৌষধি, ভক্তিভাবে পানবিধি,
ওরে গান কর পান কর আত্মারামের আত্মা হবে॥
মৃত্যুঞ্জয় উপযুক্ত, সেবায় হবে আশু মুক্ত,
ওরে সকলি সম্ভবে তাঁতে পরমাত্মায় মিশাইবে॥
প্রসাদ বলে মন-ভায়া ছাড়ি কল্পতরুছায়া,
ওরে কাঁটা-বৃক্ষের তলে গিয়ে মৃত্যুভয়টা কি এড়াবে॥

পাঠান্তর / পাঠভেদ:

মন ভেবেছ তীর্থে যাবে।
কালী-পাদপদ্মসুধা ত্যজি কূপে পোড়ে আপন খাবে
ভবজরা পাপরোগ, লীলাচলে নানা ভোগ,
ওরে জ্বরে কাশী সর্বনাশী ত্রিবেণীস্নানে রোগ
বাড়াবে।
কালী নাম মহৌষধি, ভক্তিভাবে পান বিধি,
ওরে গান কর পান কর আত্মারামের আত্মা হবে॥
মৃত্যুঞ্জয় উপযুক্ত, সেবায় হবে আশু মুক্ত,
ওরে সকলি সম্ভবে তাতে পরমাত্মায় মিশাইবে॥
প্রসাদ বলে মন-ভায়া, ছাড়ি কল্পতরুছায়া,
ওরে কাঁটা-বৃক্ষের তলে গিয়া মৃত্যুভয়টা কি এড়াবে।।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মন ভুলো না কথার ছলে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন যদি মোর ঔষধ খাবা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑