• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মন আমার যেতে চায় গো, আনন্দ-কাননে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » মন আমার যেতে চায় গো, আনন্দ-কাননে – লিরিক্স – রামপ্রসাদ সেন
মূলতানী – একতালা।

মন আমার যেতে চায় গো, আনন্দ-কাননে।
শিবকৃত বারাণসী, সেই শিব পদবাসী,
তবু মন ধায় কাশী, রব কেমনে।
অন্নপূর্ণা-রূপ ধর, পঞ্চক্রোশী পদে কর,
নখজালে গঙ্গা, মণিকর্ণিকার সনে॥
বিপদে অলক্ত-আভা, অসি-বরুণার শোভা,
হউক পদারবিন্দে হেরি নয়নে।
প্রসাদ আছে খেদযুক্ত, শান্ত করা উপযুক্ত,
কিবা কাজ অভিযুক্ত-পুরী-গমনে॥

পাঠান্তর / পাঠভেদ:

মন আমার যেতে চায় গো, আনন্দকাননে।
বট মনোময়ী সান্ত্বনা কর না এই মনে॥
শিবকৃত বারাণসী, সেই শিব পদবাসী,
তবু মন যায় কাশী, রব কেমনে।
অন্নপূর্ণা-রূপ ধর, পঞ্চক্রোশী পদে কর,
মজালে গঙ্গা মণিকর্ণিকাসনে॥
দ্বিপাশে অলক্ত-আভা, অসি-বরুণার শোভা,
হৌক পদারবিন্দে হেরি নয়নে।
প্রসাদ আছে খেদযুক্ত, শান্ত করা উপযুক্ত,
কিবা কাজ অভিযুক্ত-পুরী-গমনে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ভেবে দেখ মন কেউ কার নয়, মিছে ফের ভূমণ্ডলে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:মন কর কি তত্ত্ব তাঁরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑