• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাল নাই মোর কোন কালে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ভাল নাই মোর কোন কালে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

ভাল নাই মোর কোন কালে।
ভালই যদি থাকবে আমার মন কেন কুপথে চলে॥
হেদে গো মা দশভুজা, আমার ভবে তনু হইল বোঝা,
আমি না করিলাম তোমার পূজা, জবা-বিল্ব-গঙ্গাজলে॥
এ ভব-সংসারে আসি, না করিলাম গয়া কাশী,
যখন শমনে ধরিবে আসি, ডাকব কালী কালী ব’লে॥
দ্বিজ রামপ্রসাদ বলে, তৃণ হয়ে ভাসি জলে।
আমি ডাকি ধর ধর ব’লে,
কে ধ’রে তুলিবে কূলে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

ভাল নাই মোর কোন কালে।
ভালই যদি থাকবে আমার মন কেন কুপথে চলে॥
হেদে গো মা দশভুজা, আমার ভবে তনু হইল বোঝা।
আমি না করিলাম তোমার পূজা, জবা-বিল্ব-গঙ্গাজলে॥
এ ভবসংসারে আসি, না করিলাম গয়া কাশী।
যখন শমনে ধরিবে আসি, ডাকব কালী কালী বলে॥
দ্বিজ রামপ্রসাদে বলে, তৃণ হয়ে ভাসি জলে।
আমি ডাকি ধর ধর বলে, কে ধ’রে তুলিবে কূলে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ভাব না কালী ভাবনা কিবা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ভাল ব্যাপার মন করতে এলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑