• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ভাব কি ভেবে পরাণ গেল – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ভাব কি ভেবে পরাণ গেল – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

ভাব কি? ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কেন কালরূপ হ’ল।
কাল বড় অনেক আছে এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখিলে পেয়ে হৃদয়পদ্ম করে আলো॥
রূপে কালী নামে কালী কাল হইতে অধিক কালো।
ও রূপ যে দেখেছে সেই মজেছে
অন্যরূপ লাগে না ভালো॥
প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল।
না দেখে নাম শুনে কাণে মন
গিয়া তায় লিপ্ত হলো॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

ভাব কি ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কেন কাল রূপ হ’ল।
কাল বরণ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখলে পরে হৃদয়পদ্ম করে আলো॥
রূপে কালী নামে কালী কাল হ’তে অধিক কালো।
ওরূপ যে দেখেছে সেই মজেছে অন্যরূপ লাগে না ভালো॥
প্রসাদ বলে কুতূহলে, এমন মেয়ে কোথায় ছিল।
না দেখে নাম শুনে কাণে মন গিয়ে তায় লিপ্ত হলো॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা। তাল একতালা।

ভাব কি ভেবে পরাণ গেল।
যার নামে হরে কাল, পদে মহাকাল,
তার কালোরূপ কেনে হলো॥
কাল বড় অনেক আছে, এ বড় আশ্চর্য কালো।
যাকে হৃদয়মাঝে রাখিলে পরে হৃদয়-পদ্ম করে
আলো।
রূপে কালী নামে কালী কালো হইতে অধিক
কালো,
ওরূপ যে দেখেছে সেই মজেছে,
অন্য রূপ লাগেনা ভালো॥
রামপ্রসাদ বলে ওরে এমন মেয়ে কোথায় ছিল,
না দেখে নাম শুনে কাণে,
মন গিয়া তায় লিপ্ত হলো॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ভবের আশা খেলব পাশা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ভাব না কালী ভাবনা কিবা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑