• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বড়াই কর কিসে গো মা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » বড়াই কর কিসে গো মা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

বড়াই কর কিসে গো মা,
জানি তোমার আদি মূল, বড়াই কর কিসে।
আপনে ক্ষেপা, পতি ক্ষেপা, ক্ষেপা সহবাসে॥
তোমার আদি মূল সকলই জানি, দাতা কোন্ পূরুষে॥
মাগীমিন্সে ঝগড়া করে, রোতে নার বাসে।
মা গো, তোমার ভাতার ভিক্ষা ক’রে ফিরে দেশে দেশে॥
প্রসাদ বলে মন্দ বলি, তেমোর বাপের দোষে।
মা গো, আমার বাপের নাম লইয়ে,
বিরাজে কৈলাসে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

বড়াই কর কিসে গো মা।
জানি তোমার আদি মূল, বড়াই কর কিসে॥
আপনি ক্ষেপা, পতি ক্ষেপা, থাক ক্ষেপা সহবাসে।
তোমার আদি মূল সকলই জানি, দাতা তুমি কোন্ পুরুষে॥
মাগীমিন্সে ঝগড়া ক’রে রইতে নার আপন বাসে।
মাগো তোমার ভাতার ভিক্ষা ক’রে ফিরে কেন দেশে দেশে॥
প্রসাদ বলে মন্দ বলি, কেবল তোমার বাপের দোষে।
মাগো আমার বাপের নাম লইলে বিরাজ করে কৈলাসে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:মরি গো এই মনোদুঃখে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ভবে আর জন্ম হবে না – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑