• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বল ইহার ভাব কি, নয়নে ঝরে জল – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » বল ইহার ভাব কি, নয়নে ঝরে জল – লিরিক্স – রামপ্রসাদ সেন
পিলু-বাহার – যৎ।

বল ইহার ভাব কি, নয়নে ঝরে জল; (গ্রহণে কালীর নাম)।
তুমি বহুদর্শী মহাপ্রাজ্ঞ, স্থির ক’রে বল॥
একটা করি অভিপ্রায়, ডুবা কাষ্ঠ বটে কায়,
কালী-নামাগ্নি রসনায় জ্বলে, সেই জল ঢল ঢল॥
কাল ভাবি চক্ষু মুদি, নিদ্রা আবির্ভাব যদি,
শিব-শিরে গঙ্গা তারি, প্রবাহ নির্মল॥
আজ্ঞা করেছেন গুরু, বেণীতীর্থ বটে ভূরু,
গঙ্গা-যমুনার ধারার নিতান্ত এই ফল॥
প্রসাদ বলে মন-ভাই, এই আমি ভিক্ষা চাই,
বেণীতটে আপন-নিকটে দিও স্থল॥

পাঠান্তর / পাঠভেদ:

বল, ইহার ভাব কি, নয়নে ঝরে জল।
গ্রহণে কালীর নাম নয়নে ঝরে জল।
তুমি বহুদর্শী মহা প্রাজ্ঞ, স্থির কোরে বল॥
একাটা করি অভিপ্রায়, ডোবা কাষ্ঠ বটে কায়
কালী-নামাগ্নি রসনা জ্বলে, সেই জল টল টল।
কাল ভাব চক্ষু মুদি, নিদ্রা আবির্ভাব যদি,
শিব শিরে গঙ্গা তারি প্রবাহ নির্মল॥
আজ্ঞা করেছেন গুরু, বেণীতীর্থ বটে তরু,
গঙ্গা-যমুনার ধারা, নিতান্ত এই ফল।
প্রসাদ বলে মন-ভাই, এই আমি ভিক্ষা চাই,
বেণীতটে আপন-নিকটে দিও স্থল॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ফাঁকি দিবে কি আমারে, ও মা ভেবেছ কি তুমি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:বল দেখি ভাই কি হয় মোলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑