• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তুমি কার কথায় ভুলেছ রে মন – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তুমি কার কথায় ভুলেছ রে মন – লিরিক্স – রামপ্রসাদ সেন
জয়জয়ন্তী – একতালা।

তুমি কার কথায় ভুলেছ রে মন,
ওরে আমার শুয়া পাখী।
আমারি অন্তরে থেকে আমাকে দিতেছ ফাঁকি॥
কালী নাম জপিবার তরে,
তোরে রেখেছি পিঞ্জরে পূরে মন,
ও তুই আমাকে বঞ্চনা করে, অরি-সুখে হইলে সুখী
শিব দুর্গা কালী নাম, জপ কর অবিশ্রাম মন,
ও তোর জুড়াবে তাপিত অঙ্গ,
একবার শ্যামা বল রে দেখি॥

পাঠান্তর / পাঠভেদ:

জয়জয়ন্তী – একতালা

তুমি কার কথায় ভুলেছ রে মন, ওরে আমার শুয়া পাখী।
আমারি অন্তরে থেকে, আমাকে দিতেছ ফাঁকি॥
কালীনাম জপিবার তরে, তোরে রেখেছি পিঞ্জরে পূরে,
মন, ও তুই আমাকে বঞ্চনা ক’রে, অরি-সুখে হইলি সুখী॥
শিব দুর্গা কালীনাম, জপ কর অবিশ্রাম মন,
তোমার জুড়াবে তাপিত অঙ্গ, একবার শ্যামা বলরে দেখি।

পাঠান্তর / পাঠভেদ:

তুমি কার কথায় ভুলেছ রে মন, ওরে আমার শুয়াপাখী!
আমারি অন্তরে থেকে, আমাকে দিতেছ ফাঁকি॥
কালী-নাম জপিবার তরে, তোরে রেখেছি পিঞ্জরে পুরে মন,
ও তুই আমাকে বঞ্চনা ক’রে, ঐরি-সুখে হ’লি সুখী॥
শিব দুর্গা কালী নাম, জপ কর অবিশ্রাম,
মন, ও তোর জুড়াবে তাপিত অঙ্গ, একবার শ্যামা বল্ রে দেখি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:তুমি এ ভাল করেছ মা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:তোমার কে মা বুঝবে লীলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑