• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
বিভাস – একতালা।

তারা আছ গো অন্তরে, মা আছ গো অন্তরে।
কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী মা;
এক স্থান মূলাধারে, আর স্থান সহস্রারে,
আর স্থান চিন্তামণি-পুরে।
শিব শক্তি সব্যে বামে, জাহ্নবী যমুনা নামে,
সরস্বতী মধ্যে শোভা করে॥
ভুজঙ্গরূপা লোহিতা, স্বয়ম্ভূতে সুনিদ্রিতা,
এই ধ্যান ক’রে ধন্য নরে।
মূলাধার স্বাধিষ্ঠান, মণিপুর নাভিস্থান,
অনাহতে বিশুদ্ধাখ্যবরে॥
বর্ণরূপা তুমি বট, ব, স, ব, ল, ত, ক, ক, ঠ,
ষোল স্বর কণ্ঠায় বিহরে।
হ, ক্ষ, আশ্রয় ভুরু, নিতান্ত কহিলা গুরু,
চিন্তা এই শরীর-ভিতরে॥
ব্রহ্মা-আদি পাঁচ ব্যক্তি, ডাকিন্যাদি ছয় শক্তি,
ক্রমে বাস পদ্মের উপরে।
গজেন্দ্র মকর আর, মেষবর কৃষ্ণসার,
আরোহণ দ্বিতীয় কুঞ্জরে॥
অজপা হইলে রোধ, তবে জন্মে তার বোধ,
গুঞ্জে মত্ত মধুব্রত স্বরে।
ধরা জল বহ্নি বাত, লয় লহ অচিরাৎ,
যং রং লং বং হং হৌং স্বরে॥
ফিরে কর কৃপাদৃষ্টি, পুনর্বার হয় সৃষ্টি,
চরণযুগলে সুধা ক্ষরে।
তুমি নাদ তুমি বিন্দু, সুধাধার যেন ইন্দু,
এক আত্মা ভেদ কেবা করে॥
উপাসনা ভেদ ভেদ, ইথে কোন নাহি খেদ,
মহাকালী কালপদভরে।
নিদ্রা ভাঙে যার ঠাঁই, তার আর নিদ্রা নাই,
থাকে জীব, শিব কর তারে॥
মুক্তি কন্যা তারে ভজে, সে কি আর বিষয়ে মজে,
পুনরপি আসিয়া সংসারে।
আজ্ঞা-চক্র করি ভেদ, ঘুচাও ভক্তের খেদ,
হংসীরূপে মিল হংসবরে॥
চারি ছয় দশ বার, ষোড়শ দ্বিদল আর,
দশ-শত-দল শিরোপরে।
শ্রীনাথ বসতি তথা, শুনি প্রসাদের কথা,
যোগী ভাসে আনন্দ-সাগরে॥

পাঠান্তর / পাঠভেদ:

কুণ্ডলিনী ব্রহ্মময়ী তারা তুমি আছো গো অন্তরে
মা আছো গো অন্তরে।
এক স্থান মূলাধার, আর স্থান সহস্রার,
আর স্থান চিন্তামণি পুরে॥
শিব শক্তি সব্য বামে, জাহ্নবী যমুনা নামে,
সরস্বতী মধ্যে শোভা করে॥
ভুজঙ্গরূপা লোহিতা, স্বয়ম্ভুতে সুনিদ্রিতা,
এই ধ্যান করে ধন্য নরে।
মূলাধার স্বাধিষ্ঠান, মণিপুর নাভিস্থান,
অনাহতে বিশুদ্ধাখ্যবরে॥
বর্ণরূপা তুমি বট, ব, স, ব, ল, ত, ক, ক, ঠ,
ষোল স্বর কণ্ঠায় বিহরে।
হ, ক্ষ, আশ্রয় ভুরু, নিতান্ত কহিলা গুরু,
চিন্তা এই শরীর-ভিতরে॥
ব্রহ্মা-আদি পাঁচ ব্যক্তি, ডাকিন্যাদি ছয় শক্তি,
ক্রমে বাস পদ্মের উপরে।
গজেন্দ্র মকর আর, মেষবর কৃষ্ণসার,
অজপা হইলে রোধ, তবে জন্মে তব বোধ
গুঞ্জে মত্ত মধুব্রত স্বরে।
ধরা জল বহ্নি বাৎ, লয় হয় অচিরাৎ
যং রং লং বং হং হৌং স্বরে॥
ফিরে কর কৃপা দৃষ্টি, পুনর্বার হয় সৃষ্টি,
চরণযুগলে সুধাক্ষরে।
তুমি নাদ তুমি বিন্দু, সুধাধার যেই ইন্দু
এক আত্মা ভেদ কেবা করে॥
উপাসনা ভেদ ভেদ, ইথে কোন নাহি খেদ
মহাকালী কাল পদ ভরে।
নিদ্রা ভাঙে যার ঠাঁই, তার আর নিদ্রা নাই
থাকে জীব শিব কর তারে;
মুক্তি কন্যা তারে ভজে, সে কি এ বিষয়ে মজে,
পুনরপি আসিয়া সংসারে।
আজ্ঞাচক্র করি ভেদ, ঘুচাও ভক্তের খেদ,
হংসীরূপে মিল হংসবরে॥
চারি ছয় দশ বারো, ষোড়শ দ্বিদল আরো
দশ শত দল শিরোপরে।
শ্রীনাথ বসতি তথা, শুনি প্রসাদের কথা
যোগী ভাসে আনন্দসাগরে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:তাই বলি মন জেগে থাক, পাছে আছে রে কাল-চোর – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:তারা আর কি ক্ষতি হবে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑