• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তাই কালরূপ ভালবাসি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » তাই কালরূপ ভালবাসি – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

তাই কালরূপ ভালবাসি।
জগমন্মোহিনী মা এলোকেশী॥
কালোর গুণ ভাল জানে, শুক শম্ভু দেব-ঋষি।
যিনি দেবের দেব মহাদেব, কালরূপ তাঁর হৃদয়বাসী॥
কাল বরণ ব্রজের জীবন, ব্রজাঙ্গনার মন উদাসী।
হলেন বনমালী কৃষ্ণ কালী, বাঁশী ত্যজে করে অসি॥
যতগুলি সঙ্গী মায়ের, তারা সকল একবয়সী।
ঐ যে তার মধ্যে কেলে মা মোর, বিরাজে পূর্ণিমাশশী॥
প্রসাদ ভণে অভেদজ্ঞানে, কালরূপে মেশা-মিশি।
ওরে একে পাঁচ পাঁচেই এক,
মন করো না দ্বেষাদ্বেষী॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

তাই কালো রূপ ভালবাসি।
শ্যামা জগমন্মোহিনী এলোকেশী॥
কালোর গুণ ভালো জানে শুক শম্ভু দেবঋষি।
যিনি দেবের দেব মহাদেব কালো রূপ তাঁর হৃদয়বাসী॥
কাল বরণ ব্রজের জীবন ব্রজাঙ্গনার মন-উদাসী।
হলেন বনমালী কৃষ্ণকালী বাঁশী ত্যজে করে অসি॥
যতগুলি সঙ্গী মায়ের তারা সকল এক বয়সী।
ঐ যে তার মধ্যে কেলে মা মোর বিরাজে পূর্ণিমার শশী॥
প্রসাদ ভণে, অভেদ-জ্ঞানে কালো রূপে মেশামিশি।
ওরে একে পাঁচ পাঁচেই এক মন ক’রোনাক দ্বেষাদ্বেষি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ঢলিয়ে ঢলিয়ে কে আসে, গলিত চিকুর আসব-আবেশে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:তাই বলি মন জেগে থাক, পাছে আছে রে কাল-চোর – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑