• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাল ফেলে জেলে রয়েছে ব’সে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » জাল ফেলে জেলে রয়েছে ব’সে – লিরিক্স – রামপ্রসাদ সেন
জংলা – একতালা।

জাল ফেলে জেলে রয়েছে ব’সে।
ভবে আমার কি হইবে গো মা॥
অগম্য জলেতে মীনের শ্রয়,
জেলে জাল ফেলেছে ভুবনময়,
ও সে যখন যারে মনে করে, তখন তারে ধরে কেশে॥
পালাবার পথ নাইকো জালে,
পালাবি কি মন ঘেরেছে কালে,
রামপ্রসাদ বলে মাকে ডাক্,
শমন দমন কর্বে এসে॥

পাঠান্তর / পাঠভেদ:

জংলা – একতালা

জাল ফেলে জেলে রয়েছে ব’সে।
ভবে আমার কি হইবে গো মা॥
অগম্য জলেতে মীনের আশ্রয়, জেলে জাল ফেলেছে ভুবনময়,
ও সে যখন যারে মনে করে, তখন তারে ধরে কেশে॥
পালাবার পথ নাইকো জালে, পালাবি কি মন ঘেরেছে কালে,
রামপ্রসাদ বলে মাকে ডাক, শমন দমন করবে এসে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:জানিলাম বিষম বড়, শ্যামা মায়েরি দরবার রে – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ডাক রে মন কালী ব’লে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑