• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জননি পদপঙ্কজং দেহি শরণাগতজনে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » জননি পদপঙ্কজং দেহি শরণাগতজনে – লিরিক্স – রামপ্রসাদ সেন
মূলতানী – একতালা।

জননি! পদপঙ্কজং দেহি শরণাগতজনে,
কৃপাবলোকনে তারিণী।
তপনতনয়ভয়চয়বারিণী॥
প্রণবরূপিণী সারা, কৃপানাথ-দারা তারা,
ভব-পারাবারতরণী।
সগুণা নির্গুণা স্থূলা, সূক্ষ্মা, মূলা, হীনমূলা,
মূলাধার-অমলকমলবাসিনী॥
আগম-নিগমাতীত খিল মাতাখিল পিতা,
পুরুষ-প্রকৃতিরূপিণী।
হংসরূপে সর্বভূতে, বিহরসি শৈলসুতে,
উৎপত্তি-প্রলয়-স্থিতি-ত্রিধাকারিণী॥
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী।
তাপত্রয়ে সদা ভজে, হলাহল-কূপে মজে,
ভণে রামপ্রসাদ তার, বিষফল জানি॥

পাঠান্তর / পাঠভেদ:

জননী পদপঙ্কজ, দেহি শরণাগতজনে,
কৃপাবলোকনে তারিণী।
তপনতনয়-ভয়চয়-বারিণী॥
প্রণবরূপিণী সারা, কৃপানাথ-দারা তারা,
ভবপারাবার-তরণী।
সগুণা নির্গুণা স্থূলা, সূক্ষ্মা মূলা হীনা মূলা,
মূলাধার অমল কমলবাসিনী।
আগম-নিগমাতীতা, খিল মাতা খিল পিতা,
পুরুষ-প্রকৃতি-রূপিণী।
হংসরূপে সর্বভূতে, বিহাসি শৈলসুতে,
উৎপত্তি-প্রলয়-স্থিতি-ত্রিধারাকারিণী॥
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী।
তাপত্রয়ে সদা ভজে, হলাহলকূপে মজে,
ভণে রামপ্রসাদ তার বিফল জানি।

পাঠান্তর / পাঠভেদ:

জননি, পদপঙ্কজ দেহি শরণাগতজনে
কৃপাবলোকনে তারিণি!
তপন-তনয়-ভয়চয়-বারিণি!
প্রণবরূপিণী সারা, কৃপানাথ-দারা তারা,
ভব-পারাবার-তরণী।
সগুণা নির্গুণা স্থূলা, সূক্ষ্মা মূলা হীনা মূলা,
মূলাধার অমল কমলবাসিনী॥
আগমনিগমাতীতা, খিল মাতা খিল পিতা,
পুরুষ-প্রকৃতিরূপিণী।
হংসরূপে সর্বভূতে, বিহরসি শৈলসুতে,
উৎপত্তি প্রলয় স্থিতি, ত্রিধাকারিণী॥
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী।
তাপত্রয়ে সদা ভজে, হলাহল-কূপে মজে,
ভণে রামপ্রসাদ তার বিফল জানি॥

পাঠান্তর / পাঠভেদ:

জননি, পদপঙ্কজ দেহি শরণাগতজনে কৃপাবলোকনে তারিণি
তপন-তনয়-ভয়চয়-বারিণি!
প্রণবরূপিণী সারা, কৃপানাথ-দারা তারা,
ভব-পারাবার-তরণী।
সগুণা নির্গুণা স্থূলা, সূক্ষ্মা মূলা হীনা মূলা
মূলাধার অমল কমলবাসিনী॥
আগমনিগমাতীতা, খিল মাতা খিল পিতা,
পুরুষ-প্রকৃতিরূপিণী।
হংসরূপে সর্বভূতে, বিহরসি শৈলসুতে,
উৎপত্তি প্রলয় স্থিতি, ত্রিধাকারিণী।
সুধাময় দুর্গানাম, কেবল কৈবল্যধাম,
অজ্ঞানে জড়িত যেই প্রাণী।
তাপত্রয়ে সদা ভজে, হলাহল-কূপে মজে,
ভণে রামপ্রসাদ তার বিফল জানি॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:জগদম্বার কোটাল, বড় ঘোর নিশায় বেরুলো – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:জয় কালী জয় কালী বল – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑