• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জগত-জননী তরাও গো তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » জগত-জননী তরাও গো তারা – লিরিক্স – রামপ্রসাদ সেন
গৌরী – একতালা।

জগত-জননী তরাও গো তারা।
জগৎকে তরালে, আমাকে ডুবালে,
আমি কি জগত-ছাড়া গো তারা॥
দিবা-অবসানে রজনী-কালে
দিয়েছি সাঁতার শ্রীদুর্গা বলে,
মম জীর্ণ তরী মা আছ কাণ্ডারী,
তবু ডুবিল ডুবিল ডুবিল ভরা॥
দ্বিজ রামপ্রসাদে ভাবিয়ে সারা,
মা হয়ে পাঠাইলে মাসীর পাড়া,
কোথা গিয়েছিলে এ ধর্ম শিখিলে,
মা হয়ে সন্তান-ছাড়া গো তারা॥

পাঠান্তর / পাঠভেদ:

গৌরী – একতালা

জগত-জননী তরাও গো তারা।
জগৎকে তরালে, আমাকে ডুবালে,
আমি কি জগৎ-ছাড়া গো তারা॥
দিবা-অবসানে রজনীকালে, দিয়েছি সাঁতার শ্রীদুর্গা ব’লে,
মম জীর্ণ তরী, মা আছ কাণ্ডারী,
তবু ডুবিল ডুবিল ডুবিল ভরা॥
দ্বিজ রামপ্রসাদে ভাবিয়ে সারা,
মা হ’য়ে পাঠাইলে মাসীর পাড়া,
কোথা গিয়েছিলে, এ ধর্ম শিখিলে,
মা হয়ে সন্তানছাড়া গো তারা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:গেল না গেল না, দুঃখের কপাল – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:জগদম্বার কোটাল, বড় ঘোর নিশায় বেরুলো – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑