• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাল মেঘ উদয় হলো অন্তর-অম্বরে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কাল মেঘ উদয় হলো অন্তর-অম্বরে – লিরিক্স – রামপ্রসাদ সেন
মূলতান – একতালা।

কাল মেঘ উদয় হলো অন্তর-অম্বরে।
নৃত্যতি মানস-শিখী কৌতুকে বিহরে॥
মা শব্দে ঘন ঘন গর্জে ধরাধরে।
নিরবধি অবিশ্রান্ত নেত্রে বারি ঝরে।
তাহে প্রাণ-চাতকের তৃষা-ভয় ঘুচিল সত্বরে॥
ইহজন্ম, পরজন্ম, বহু জন্ম পরে।
রামপ্রসাদ বলে আমার জন্ম, হবে না জঠরে॥

পাঠান্তর / পাঠভেদ:

কালো মেঘ উদয় হলো অন্তর-অম্বরে।
নৃত্যতি মানস শিখী কৌতুকে বিহরে॥
মা শব্দে ঘন ঘন গর্জে ধরাধরে।
তাহে প্রেমানন্দ মন্দ হাসি তড়িৎ শোভা করে॥
নিরবধি অবিশ্রান্তে নেত্রে বারি ঝরে।
তাহে প্রাণ-চাতকের তৃষা-ভয় ঘুচিল সত্বরে॥
ইহজন্ম পরজন্ম বহু জন্ম পরে!
রামপ্রসাদ বলে আর জন্ম হবে না জঠরে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কার বা চাকরী করকার বা চাকরী কর – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:গিরিবর আর আমি পারিনে হে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑