• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাজ হারালেম কালের বশে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » কাজ হারালেম কালের বশে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

গেল দিন মিছে রঙ্গ-রসে।
আমি কাজ হারালেম কালের বশে॥
যখন ধন উপার্জন, করেছিলেম দেশ-বিদেশে।
তখন ভাই বন্ধু দারা সুত, সবাই ছিল আমার বশে॥
এখন ধন উপার্জন, না হইল দশার শেষে।
সেই ভাই বন্ধু দারা সুত, নির্ধন ব’লে সবাই রোষে॥
যম আসি শিয়রে বসি, ধর্বে যখন অগ্রকেশে।
তখন সাজায়ে মাচা, কলসী কাঁচা,
বিদায় দিবে দণ্ডী-বেশে॥
হরি হরি বলি, শ্মশানে ফেলি,
যে যার যাবে আপন বাসে।
রামপ্রসাদ মলো কান্না গেল,
অন্ন খাবে অনায়াসে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

গেল দিন মিছে রঙ্গরসে।
আমি কাজ হারালাম কালের বশে॥
যখন তারা ধন উপার্জন করেছিলাম দেশ-বিদেশে।
তখন ভাই বন্ধু দারা সুত, সবাই ছিল আপন বশে॥
এখন আমার ধন উপার্জন না হইল দশার শেষে।
সেই ভাই বন্ধু দারা সুত, নির্ধন বলে সবাই রোষে॥
যমদূত এসে শিয়রেতে বসে, ধরবে যখন অগ্রকেশে।
তখন সাজিয়ে মাচা, কলসী কাচা, বিদায় দিবে দণ্ডিবেশে
হরি হরি বলি শ্মশানেতে ফেলি, যে যার যাবে আপন বাসে
রামপ্রসাদ মলো, কান্না গেল, অন্ন খাবে অনায়াসে॥

পাঠান্তর / পাঠভেদ:

কাজ হারালেম কালের বশে।
মম মজিল মতি রঙ্গরসে॥
যখন ধন উপার্জন করেছিলাম দেশ-বিদেশে॥
তখন ভাই বন্ধু দারা সুত সবাই ছিল আমার বশে।
এখন ধন উপার্জন না হইল দশার শেষে।
সেই ভাই বন্ধু দারা সুত নির্ধুনে বোলে সবাই রোষে
যমদূত আসি, শিয়রেতে বসি, ধর্বে যখন অগ্র-
কেশে।
তখন সাজায়ে মাচা, কলসী-কাচা, বিদায় দেবে
দণ্ডিবেশে॥
হরি হরি বলি শ্মশানেতে ফেলি, যে যার যাবে
আপন বাসে।
রামপ্রসাদ মোলো, কান্না গেল, অন্ন খাবে
অনায়াসে।
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:কাজ কি রে মন যেয়ে কাশী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:কামিনী যামিনী বরণে রণে, এল কে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑