• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে নূতন নেয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ওহে নূতন নেয়ে – লিরিক্স – রামপ্রসাদ সেন
পিলুবাহার – যৎ।

ওহে নূতন নেয়ে।
ভাঙা নৌকা চল বেয়ে॥
দুকূল রইল দূর, ঘন ঘন হানিছে চিকুর,
কেমন কেমন করে হে দেয়া, মাঝ-যমুনায় ভাসে খেয়া,
শুন ওহে গুণনিধি, নট হক ছানা দধি,
কিন্তু মনে করি এই খেদ।
কাণ্ডারী যাহার হরি যদি ডুবে সেই তরী,
মিছে ভবে হইবে হে বেদ॥
যমুনা গভীরা ভাঙা তরী, অবলা বালা কৃশোদরী,
প্রাণরক্ষার তুমি মাত্র মূল।
অবসান হলো বেলা, এ কি পাতিয়াছ খেলা,
ঝটিৎ পারে চল প্রাণ নিতান্ত আকুল॥
কহিছে প্রসাদ দাস, রসরাজ কিবা হাস,
কূলবধূর মনে বড় ভয়।
এক অঙ্গ আধা আধা, তোমারি অধীনা রাধা,
তাহে এত বাদ সাধা উচিত কি হয়॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ওরে, মন কি ব্যাপারে এলি – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ওহে প্রাণনাথ গিরিবর হে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑