• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওগো রাণি, নগরে কোলাহল, উঠ চল চল – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ওগো রাণি, নগরে কোলাহল, উঠ চল চল – লিরিক্স – রামপ্রসাদ সেন
রাগিণী – মালশ্রী

ওগো রাণি, নগরে কোলাহল, উঠ চল চল,
নন্দিনী নিকটে তোমার গো।
চল, বরণ করিয়া, গৃহে আনি গিয়া,
এসো না সঙ্গে আমার গো॥
জয়া, কি কথা কহিলি, আমারে কিনিলি,
কি দিলি শুভ সমাচার।
তোমায় অদেয় কি আছে, এস দেখি কাছে,
প্রাণ দিয়া শুধি ধার গো॥
রাণী ভাসে প্রেম-জলে, দ্রুতগতি চলে,
খসিল কুন্তলভার।
নিকটে দেখে যারে, শুধাইছে তারে,
গৌরী কত দূরে আর গো॥
যেতে যেতে পথ, উপনীত রথ, নিরখি বদন উমার।
বলে মা এলে মা এলে, মা কি মা ভুলেছিলে,
মা বলে, একি কথা মরি গো॥
রথ হ’তে নামিয়া শঙ্করী, মায়েরে প্রণাম করি,
সান্ত্বনা করে বার বার।
দাস শ্রীকবিরঞ্জনে, সকরুণে ভণে,
এমন শুভ দিন আর কার গো॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী মালশ্রী।

ওগো রাণী নগরে কোলাহল, উঠ চল চল,
নন্দিনী নিকটে তোমার গো।
চল বরণ করিয়া, গৃহে আনি গিয়া,
এসো না সঙ্গে আমার গো॥
জয়া, কি কথা কহিলি, আমারে কিনিলি,
কি দিলি শুভ সমাচার।
তোমায়, অদেয় কি আছে, এসো দেখি কাছে,
প্রাণ দিয়া শুধি ধার গো॥
রাণী, ভাসে প্রেমজলে, দ্রুতগতি চলে,
খসিল কুন্তলভার।
নিকটে দেখে যারে, সুধাইছে তারে,
গৌরী কত দূরে আর গো॥
যেতে যেতে পথ, উপনীত রথ,
নিরখি বদন উমার।
বলে মা এলে মা এলে, মা কি মা ভুলে ছিলে?
মা বলে একি কথা মার গো॥
রথ হোতে নাবিয়া শঙ্করী, মায়ে প্রণাম করি,
সান্ত্বনা করে বার বার।
দাস শ্রীকবিরঞ্জনে, সকরুণে ভণে
এমন শুভ দিন আর কার গো।

পাঠান্তর / পাঠভেদ:

ও গো রাণি, নগরে কোলাহল, উঠ, চল চল,
নন্দিনী নিকটে তোমার গো।
চল, বরণ করিয়া গৃহে আনি গিয়া,
এস না সঙ্গে আমার গো॥
জয়া, কি কথা কহিলি, আমারে কিনিলি,
কি দিলি শুভ সমাচার।
তোমার অদেয় কি আছে, এস দেখি কাছে,
প্রাণ দিয়া শুধি ধার গো॥
রাণী ভাসে প্রেম-জলে, দ্রুতগতি চলে, খসিল কুন্তল-ভার।
নিকটে দেখে যারে, সুধাইছে তারে – গৌরী
কত দূরে আর গো॥
যেতে যেতে পথ, উপনীত রথ, নিরখি বদন উমার।
বলে – মা এলে, মা এলে, মা কি মা ভুলে ছিলে;
মা বলে, একি কথা মার গো॥
রথ হ’তে নামিয়া শঙ্করী, মায়েরে প্রণাম করি,
সান্ত্বনা করে বারবার।
দাস কবিরঞ্জনে সকরুণে ভণে, এমন শুভদিন আর কার গো॥

পাঠান্তর / পাঠভেদ:

ও গো রাণি, নগরে কোলাহল, উঠ, চল চল, নন্দিনী নিকটে তোমার গো।
চল, বরণ করিয়া গৃহে আনি গিয়া এসো মা সঙ্গে আমার গো
জয়া, কি কথা কহিলি, আমারে কিনিলি, কি দিলি শুভ সমাচার।
তোমার অদেয় কি আছে, এস দেখি কাছে, প্রাণ দিয়া শুধি ধার গো॥
রাণী ভাসে প্রেম-জলে, দ্রুতগতি চলে, খসিল কুন্তল-ভার।
নিকটে দেখে যারে, সুধাইছে তারে – গৌরী কত দূরে আর গো॥
যেতে যেতে পথ, উপনীত রথ, নিরখি বদন উমার।
বলে – মা এলে, মা এলে, মা কি মা ভুলে ছিলে; মা বলে, একি কথা মার গা॥
রথ হ’তে নামিয়া শঙ্করী, মায়েরে প্রণাম করি, সান্ত্বনা করে বারবার।
দাস কবিরঞ্জনে সকরুণে ভণে, এমন শুভদিন আর কার গো॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ও মা হর গো তারা, মনের দুঃখ – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ওরে মন চড়কি চড়ক কর, এ ঘোর সংসারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑