• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মন, তোর ভ্রম গেল না – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ও মন, তোর ভ্রম গেল না – লিরিক্স – রামপ্রসাদ সেন
ও মন, তোর ভ্রম গেল না।
পেয়ে শক্তি-তত্ত্ব হলি মত্ত,
হরি-হর তোর এক হ’লো না।
বৃন্দাবন আর কাশীধামের
মূল কথা মনে বোঝ না;
কেবল ভবচক্রে বেড়াও ঘুরে
ক’রে আত্ম-প্রতারণা।
অসি-বাঁশীর মর্ম বুঝে
(তোমার) কর্ম করা আর হ’লো না।
যমুনা আর জাহ্নবীকে
একভাবে মনে ভাব না।
প্রসাদ বলে, গণ্ডগোলে
এ যে কপট উপাসনা।
(তুমি) শ্যাম-শ্যামাকে প্রভেদ কর,
চক্ষু থাক্তে হ’লে কাণা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ও মন, তোর নামে কি নালিশ দিব – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ও মা তোর মায়া কে বুঝতে পারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑