• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও নৌকা বাও হে ত্বরা করি, নূতন কাণ্ডারী – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » ও নৌকা বাও হে ত্বরা করি, নূতন কাণ্ডারী – লিরিক্স – রামপ্রসাদ সেন
পিলুবাহার – যৎ।

ও নৌকা বাও হে ত্বরা করি, নূতন কাণ্ডারী,
রঙ্গে ব্রজবধূর সঙ্গে॥
আতর-লাঘব-হেতু, তরুণী-ভরা-তরণী।
চালন কর মনের সঙ্গে।
আপন করহে পণ, চাও হে যৌবন ধন,
হাস ভাস প্রেম-তরঙ্গে॥
আগে চরাইতে ধেনু, বাজাইয়া মোহন বেণু,
বেড়াইতে রাখালের সঙ্গে।
এখন হয়েছ নেয়ে, কোন্ বা বিষয় পেয়ে,
ধেয়ে হাত দিতে এস অঙ্গে॥
ভণে দাস রামপ্রসাদ, হায় এ কি পরমাদ,
কাজ কি হে কথার প্রসঙ্গে।
সময় উচিত কও, কোনরূপে পার হও,
দোষ আছে পাছে মন ভাঙে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ও কে রে মনোমোহিনী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:ও মন, তোর নামে কি নালিশ দিব – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑