• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার বাজী ভোর হলো – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এবার বাজী ভোর হলো – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

এবার বাজী ভোর হলো।
মন কি খেলা খেলাবে বল॥
শতরঞ্চ প্রধান পঞ্চ পঞ্চে আমায় দাগা দিল।
এবার বড়ের ঘর ক’রে ভর মন্ত্রীটী বিপাকে মলো॥
দুটা অশ্ব দুটা গজ ঘরে ব’সে কাল কাটালো।
তারা চল্তে পারে সকল ঘরে তবে কেন অচল হলো॥
দুখান তরী নিমক ভরি বাদাম তুলি না চলিল।
ওরে এমন সুবাতাস পেয়ে ঘাটের তরী ঘাটে রলো
শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে এই কি ছিল!
ওরে অতঃপরে কোণের ঘরে
পীলের কিস্তে মাত হইল॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

এবার বাজি ভোর হলো।
ও মন কি খেলা খেলাবে বল॥
শতরঞ্চ প্রধান পঞ্চ, পঞ্চে আমায় দাগা দিল।
এবার বড়ের ঘর করে ভর মন্ত্রীটী বিপাকে মলো॥
দুটা অশ্ব দুটা গজ ঘরে বসে কাল কাটালো।
তারা চলতে পারে সকল ঘরে তবে কেন অচল হলো॥
দুখান তরী নিমক ভরি বাদাম তুলি না চলিল।
ওরে এমন সুবাতাস পেয়ে ঘাটের তরী ঘাটে রৈলো॥
শ্রীরামপ্রসাদ বলে মোর কপালে অবশেষে এই কি ছিল
ওরে অতঃপরে কোণার ঘরে পালের কিস্তি মাত হ’ল॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা তাল একতালা।

এবার বাজী ভোর হইল, মন কি খেলা খেলালি বল
শতরঞ্চ প্রধানপঞ্চ পঞ্চে আমায় দাগা দিল॥
এবার বড়ের ঘর করে ভর, মন্ত্রী যে বিপাকে মলো।
দুটা অশ্ব দুটা গজ ঘরে বসি কাল কাটালো॥
তারা চলতে পারে সকল ঘরে; তবে কেন অচল হলো॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এবার কালী তোমায় খাব – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এবার ভাল ভাব পেয়েছি – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑