• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই সংসার ধোঁকার টাটি – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এই সংসার ধোঁকার টাটি – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

এই সংসার ধোঁকার টাটি।
ও ভাই আনন্দবাজারে লুটি॥
যেমন শরার জলে সূর্য-ছায়া,
অভাবেতে স্বভাব যেটী॥
গর্ভে যখন যোগী তখন, ভূমে পড়ে খেলেম মাটী।
ওরে ধাত্রীতে কেটেছে নাড়ী,
মায়ার বেড়ী কিসে কাটি॥
রমণী-বচনে সুধা, সুধা নয় সে বিষের বাটী।
আগে ইচ্ছা-সুখে পান করে, বিষের জ্বালায় ছটফটি॥
আনন্দে রামপ্রসাদ বলে,
আদি পুরুষের আদি মেয়েটি।
ও মা যাহা ইচ্ছা তাহাই কর মা,
তুমি গো পাষাণের বেটী॥

পাঠান্তর / পাঠভেদ:

এই সংসার ধোঁকার টাটি।
ও ভাই আনন্দবাজারে লুটি॥
ওরে ক্ষিতি বহ্নি বায়ু জল শূন্য অতি পরিপাটি॥
প্রথমে প্রকৃতি স্থূলা অহঙ্কারে লক্ষ কোটি॥
যেমন শরার জলে সূর্য-ছায়া, অভাবেতে স্বভাব সৃষ্টি
গর্ভে যখন যোগ তখন ভূমে পোড়ে খেলেম মাটি,
ওরে ধাত্রীতে কেটেছে নাড়ি, দড়ির বেড়ী কিসে কাটি
রমণী বচনে সুধা সুধা নয় সে বিষের বাটী।
আগে ইচ্ছাসুখে পান কোরে, বিষের জ্বালায় ছটফটী
আনন্দে রামপ্রসাদ বলে আদিপুরুষের আদি মেয়েটী
মা যাহা ইচ্ছা তাহাই কর মা তুমি পাষাণের বেটী॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এই দেখ সব মাগীর খেলা – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:একবার ডাক রে কালী তারা বোলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑