• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ সংসারে ডরি কারে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » এ সংসারে ডরি কারে – লিরিক্স – রামপ্রসাদ সেন
জয়জয়ন্তী – যৎ।

এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী।
আনন্দে আনন্দময়ীর, খাস-তালুকে বসত করি।
নাইকো জরিপ-জমাবন্দি, তালুক হয় না লাটে বন্দি মা,
আমি ভেবে কিছু পাইনে সন্ধি,
শিব হয়েছেন কর্মচারী॥
নাইকো কিছু অন্য লেঠা, দিতে হয় না মাথট বাটা মা,
জয়দুর্গা নামে জমা আঁটা ঐটা করি মালগুজারি।
বলে দ্বিজ রামপ্রসাদ, আছে এ মনের সাধ মা,
আমি ভক্তির জোরে কিন্তে পারি,

পাঠান্তর / পাঠভেদ:

এ সংসারে ডরি কারে, রাজা যার মা মহেশ্বরী।
আনন্দে আনন্দময়ীর, খাস তালুকে বসত করি॥
নাইকো জরিপ জমাবন্দী, তালুক হয় না লাটে বন্দি মা।
আমি ভেবে কিছু পাইনে সন্ধি, শিব হয়েছেন কর্মচারী॥
নাইকো কিছু অন্য লেঠা দিতে হয় না মাথট বাটা মা।
জয় দুর্গার নামে জমা আঁটা, ঐটা করি মালগুজারি॥
বলে দ্বিজ রামপ্রসাদ, আছে এ মনের সাধ মা।
আমি ভক্তির জোরে কিনতে পারি, ব্রহ্মময়ীর জমিদারী
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:এ শরীরে কাজ কি রে ভাই – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এই দেখ সব মাগীর খেলা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑