• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কি আটাশে ছেলে – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » আমি কি আটাশে ছেলে – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

আমি কি আটাশে ছেলে।
ভয়ে ভুলব নাকো চোক রাঙালে॥
সম্পদ আমার ও রাঙাপদ, শিব ধরে যা হৃৎকমলে।
ও মা আমার বিষয় চাইতে গেলে, বিড়ম্বনা কতই ছলে॥
শিবের দলিল সৈ মোহরে, রেখেছি হৃদয়ে তুলে।
এবার কর্ব নালিশ নাথের আগে
ডিক্রী লব এক সওয়ালে॥
জানাইব কেমন ছেলে, মোকর্দ্দমায় দাঁড়াইলে।
যখন গুরুদত্ত দস্তাবিজ, গুজরাইব মিছিলকালে॥
মায়ে পোয়ে মোকর্দ্দমা, ধূম হবে রামপ্রসাদ বলে।
আমি ক্ষান্ত হব, যখন আমায়,
শান্ত ক’রে লবে কোলে॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

তারা আমি নই আটাসে ছেলে।
আমি ভয় করিনে চোখ রাঙালে॥
সম্পদ আমার ও রাঙাপদ, শিব ধরে যা হৃদ্কমলে।
ওমা আমার বিষয় চাইতে গেলে, বিড়ম্বনা কতই ছলে॥
শিবের দলিল সই মোহরে রেখেছি হৃদয়ে তুলে।
এবার করব নালিশ নাথের আগে, ডিক্রী লব এক সওয়ালে॥
জানাইব কেমন ছেলে, মোকদ্দমায় দাঁড়াইলে।
যখন গুরুদত্ত দস্তাবেজ, গুজরাইব মিছিলকালে॥
মায়ে-পোয়ে মোকদ্দমা, ধূম হবে রামপ্রসাদ বলে।
আমি ক্ষান্ত হব যখন আমায় শান্ত করে লবে কোলে॥

পাঠান্তর / পাঠভেদ:

রাগিণী জঙলা। তাল একতালা।

মা আমি কি আটাসে ছেলে,
আমি ভয় করিনা চোক রাঙালে॥
সম্পদ আমার ও রাঙা পদে,
শিব ধরে যা হৃদ-কমলে॥
আমি শিবের দলিল সৈ মোহরে রেখেছি হৃদয়ে তুলে
আমার বিষয় চাহিতে হলে বিড়ম্বনা কতই ছলে॥
এবার করব নালিশ নাথের আগে ডিক্রী লব এক
সওয়ালে।
মায়ে পোয়ে মোকদ্দমা ধুম হবে রামপ্রসাদ বলে।
তখন শান্ত হব ক্ষান্ত করে আমায় যখন করবি
কোলে॥

পাঠান্তর / পাঠভেদ:

আমি কি আটাশে ছেলে?
ভয়ে ভুলব না কো চোখ রাঙালে॥
সম্পদ আমার ও রাঙা-পদ, শিব ধরে যা’ হৃদ্-কমলে।
ও মা, আমার বিষয় চাইতে গেলে বিড়ম্বনা কতই ছলে॥
শিবের দলিল সই মোহরে, রেখেছি হৃদয়ে তুলে।
এবার করবো নালিশ নাথের আগে, ডিক্রী লব এক সওয়ালে॥
জানাইব কেমন ছেলে, মোকদ্দমায় দাঁড়াইলে।
যখন গুরু-দত্ত দস্তাবেজ, গুজরাইব মিছিল-কালে॥
মায়ে-পোয়ে মোকদ্দমা, ধূম হবে রামপ্রসাদ বলে।
আমি ক্ষান্ত হব, যখন আমায় শান্ত ক’রে লবে কোলে॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:আরে ঐ আইল কে রে ঘনবরণী – লিরিক্স – রামপ্রসাদ সেন
Next Post:এ শরীরে কাজ কি রে ভাই – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑