• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অসকালে যাব কোথা – লিরিক্স – রামপ্রসাদ সেন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ভক্তিগীতি » অসকালে যাব কোথা – লিরিক্স – রামপ্রসাদ সেন
প্রসাদী সুর – একতালা।

অসকালে যাব কোথা।
আমি ঘুরে এলেম যথা তথা॥
দিবা হলো অবসান, তাই দেখে কাঁপিছে প্রাণ,
তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে, স্থান দাও গো জগন্মাতা॥
শুনেছি শ্রীনাথের কথা, বট চতুর্বর্গদাতা,
রামপ্রসাদ বলে চরণতলে রাখবে রাখ এই কথা॥

পাঠান্তর / পাঠভেদ:

প্রসাদী – একতালা

অসকালে যাব কোথা।
আমি ঘুরে এলাম যথা তথা॥
দিবা হ’ল অবসান, তাই দেখে কাঁপিছে প্রাণ,
তুমি নিরাশ্রয়ের আশ্রয় হয়ে স্থান দাও গো জগন্মাতা॥
শুনেছি শ্রীনাথের কথা, বট চতুর্বর্গদাতা।
রামপ্রসাদ বলে চরণতলে, রাখবে রাখ এই কথা॥
Category: ভক্তিগীতিTag: রামপ্রসাদ সেন
Previous Post:ইস্কুল খুইলাছে রে মাওলা ইস্কুল খুইলাছে – লিরিক্স – রমেশ শীল
Next Post:আপন মন ভগ্ন হ’লে মা – লিরিক্স – রামপ্রসাদ সেন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑