গান – মরণ তোমার হার হল যে
কথা – তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সুর – সুধীন দাশগুপ্ত
শিল্পী – মান্না দে
ছবি – মঞ্জরী অপেরা, ১৯৭০
মরণ তোমার হার হল যে
আমার মনের কাছে
ভাবলে যারে কেড়েই নিলে
সে যে আমার মনেই আছে।।
আমার মনে ভালোবাসার কদমতলা
চারযুগেতে বংশী বাজায় বংশীওয়ালা
হৃদয়েতে প্রেমের ধারার ঝরনা ঝরেই আছে।।
বিরহেরি কোথায় পালা
শুকায় নাতো মিলনমালা।
প্রাণের বাঁশি দিবানিশি
আকূল সুরে রাধায় যাচে।।
Leave a Reply